খুলনা বিভাগ

চৌগাছায় ভেজালমুক্ত কৃষি চর্চা নিশ্চিত করতে পার্টনার কৃষক কংগ্রেস

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি | May 28, 2025

যশোরের চৌগাছায় ২০২৪-২৫ অর্থ-বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় দিনব্যাপী পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস হলরুমে দিনব্যাপী পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষক কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হকের সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মোশারোফ হোসেন।

বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, জেলা প্রশিক্ষক আবু তালহা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ।

চৌগাছায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা

উপস্থিত ছিলেন- প্রেসক্লাব চৌগাছার অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন্নাহার, তরিকুল ইসলাম পৌর কলেজ অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, সহকারী প্রোগ্রামার আশরাফুল হক ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা একজন অন্যজনকে ঠকাতে গিয়ে আমাদের ইনকামের টাকা সব পিঁপড়ায় খেয়ে যাচ্ছে। নিজেকে বুদ্ধিমান মনে হলেও অন্যকে ঠকানোর চেষ্টা না করি। কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন উত্তম কৃষি চর্চা, প্যাকেজিং সিষ্টেম, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, টেকসই প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন। কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে পিএফএসএর সদস্যগণ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৭০ জন কৃষকসহ অধ্যক্ষ, সাংবাদকর্মী, কর্মকর্তা, শিক্ষকসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।

স্বাআলো/এস

Shadhin Alo