খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

| July 6, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলা সদরের নেহালপুরে নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন এক যুবক।

বুধবার (৩ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামের এ ঘটনা ঘটে।

সেকেন্দার আলীর নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টর চালক।

ঘটনার পর সেকেন্দার আলীর দুধ দিয়ে গোসলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়। গ্রামজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

যে কারণে বিবাহিত পুরুষরা অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন, জড়ান পরকীয়ায়?

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টর চালক সেকেন্দার আলীর খালোতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক ছিলো। প্রতিদিনই মোবাইলে কথাবার্তাও বলতেন দুইজন। বিষয়টি আঁচ করতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতেনাতে ধরার অপেক্ষায় থাকেন।

বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেকেন্দার বিষয়টি দেখতে পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে মাজেদুল পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সাথে সাগরীর বিবাহ দেয়া হয়।

ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, স্ত্রীর সঙ্গে তার পরকীয়া প্রেমিকের বিয়ের দেয়ার ঘটনাটি গ্রামজুড়ে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিয়ে দেয়ার পর দুধ দিয়ে গোসল করে আরো আলোচনায় উঠেছেন স্বামী সেকেন্দার আলী।

সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

সেকেন্দার আলী জানান, পূর্বেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটনায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেয়া হয়েছে।

দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেনো একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।

চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ বন্ধন কম্পিউটারস্ এ্যান্ড ফটোস্ট্যাটের প্রোপাইটার আবু ওবাইদা জানান, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছেন বলে শুনেছি।

স্বাআলো/এস

Debu Mallick