Uncategorized

পটুয়াখালীতে নিষিদ্ধ বিয়ারসহ আটক ৩

| June 28, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে ২৬ হাজার আটশত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ তিন যুবককে আটিক করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শুক্রবার (২৮ জুন) পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যান সহ এসব মাদক জব্দ করা হয়। আটককৃতরা হলো বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)।

পটুয়াখালী যুব সংগঠনে ১২ লাখ টাকা অনুদান

বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক। প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা আট হাজার আটশত ৭০ লিটার। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য দুই কোটি ১৫ লাখ চার হাজার টাকা।

পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

সড়কে চাঁদাবাজি, নগদ অর্থসহ আটক ৩৪

ধারনা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবেচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।

স্বাআলো/এস

Debu Mallick