আইন আদালত

সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেফতার

| October 6, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক এ সংসদ সদস্যকে।

আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

স্বাআলো/এস

Debu Mallick