Uncategorized

পুলিশের গাড়িতে হামলা, তিন নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি

| October 29, 2023

গাইবান্ধায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আটক তিন নেতাকে ছিনিয়ে নিয়েছেন বিএনপি।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে এ ঘটনা ঘটে।

হরতালে পুলিশ সদস্যর প্রাইভেটকারে আগুন

পুলিশ জানায়, মহিমাগঞ্জে রংপুর চিনিকলের সামনে হরতালে পিকেটিং শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান সুজাসহ তিন বিএনপি নেতাকে আটক করে। এতে বিএনপিকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আটক বিএনপি নেতাকর্মীদের ছিনিয়ে নেয়। পুলিশ এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ও গুলি বর্ষণ করে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply