Uncategorized

উগ্রবাদ প্রচারণার দায়ে নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

| April 22, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য শরীফ উল্যাহকে (২০) গ্রেফতার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।

সোমবার (২২ এপ্রিল) তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেয়া হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেসবুক গ্রুপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল,সম্পত্তি ক্ষতিসাধনের ষড়যন্ত্রের লিপ্ত। উগ্রবাদী পোস্ট প্রচার প্রচারণা করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে একটি মোবাইল ও একটি সীমসহ তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

স্বাআলো/এস

Debu Mallick