খুলনা বিভাগ

যশোরে যুবককে পিটিয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | June 1, 2025

যশোরের বাঘারপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইয়াসিন (২৬) নামের এক যুবককে মারধর করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১ জুন) রাতে তাকে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আহত ইয়াসিন বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আকবর মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন একই উপজেলার ভগবানপুর গ্রামের শামীম (৩০) ও সোনিয়ার (২৮) কাছে এক লাখ ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। পাওনা এই টাকা পরিশোধের কথা বলে শনিবার (১ জুন) রাতে ইয়াসিনকে ভগবানপুর গ্রামের মেহগনি বাগানে ডেকে নেয় শামীম ও সোনিয়া। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ইয়াসিনকে কাঠ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইয়াসিনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে রবিবার (২ জুন) দুপুর ১টার দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালে ইয়াসিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার আঘাত গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত।

এই ঘটনায় জড়িত অভিযুক্ত শামীম ও সোনিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভিকটিম ইয়াসিনের পরিবার। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

স্বাআলো/এস

Shadhin Alo