জাতীয়

৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

| October 13, 2024

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সারাদেশে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় দুই হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় দুই হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বমোট ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে সেজন্য পূজামণ্ডপের আশপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এছাড়াও রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

স্বাআলো/এস

Debu Mallick