খুলনা বিভাগ

স্ত্রীকে নিয়ে হোটেলে পুলিশ সদস্য, গোপনাঙ্গে ব্লেডের আঘাত!

| June 11, 2024

নড়াইলে এক পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ জুন) নড়াইল পৌরশহরের একটি হোটেলে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন

জানা গেছে, ওই পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। তিনি যশোর পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরে স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তারা। সেখানে বিশেষ মুহূর্তে নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের গোপনাঙ্গে বেশিরভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick