জাতীয়

অবরোধে থানার গেটের সামনে বাসে আগুন

| November 1, 2023

রাজধানীর মিরপুর কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মিরপুর কাফরুল থানার গেটের সামনে বাসে আগুন দেয়া হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অবরোধের দ্বিতীয় দিনে বাসে আগুন, আটক ২

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম।

তিনি জানান, বিকাল ৩টার পর তিতাস নামে একটি বাসকে ধাওয়া করে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটি থানার কাছাকাছি থাকায় বাসের চালক নিরাপত্তার কথা ভেবে বাসটিকে কাফরুল থানার গেটের সামনে চালিয়ে নিয়ে আসেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply