খুলনা বিভাগ

যশোরে বোমা বিস্ফোরণে বৃদ্ধ আহত

নিজস্ব প্রতিবেদক | May 12, 2025

যশোরের বাঘারপাড়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে জাহা বক্স (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

বিস্ফোরণে তার বাম হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১২ মে) উপজেলার জহুরপুর ইউনিয়নের তৈলকুপ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, এদিন সকালে জাহা বক্স তার বাগানের আম পাড়ার পর ধোয়ার জন্য বাড়ির পাশের টিউবওয়েলের কাছে যান। সেখানে তিনি লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি কৌটা পড়ে থাকতে দেখেন। কৌটাটি নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়।

গাঁজা নিয়ে বিরোধ: যশোরে বন্ধুকে কুপিয়ে জখম

বিস্ফোরণের তীব্রতায় জাহা বক্সের বাম হাতের দুইটি আঙুল ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায় ও তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কে বা কারা ওই কৌটাটি সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্বাআলো/এস

Shadhin Alo