জাতীয়

বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা: নিহত ৪, আহত ৪০

| November 7, 2023

ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। এতে আরো ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, ‌ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে আসছিলো। শিকারিকান্দা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয়। এ সময় বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ চারজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply