জাতীয়

নাশকতার তথ্য থাকলে কল করুন ৯৯৯ -এ

| October 30, 2023

দেশের কোথাও আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার তথ্য থাকলে জরুরি সেবা ৯৯৯ -এ কল করে জানানোর অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা বিষয়টি জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার তথ্য থাকলে ৯৯৯ -এ কল করুন।

এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক পুলিশ নিহত এবং ৪১ জন আহত হয়।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply