Uncategorized

পটুয়াখালী সদরে চেয়ারম্যান প্রার্থী কালামের লিফলেট বিতরণ

| May 11, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার (১১ মে) পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বড়বিঘাই, ছোটবিঘাই খাটাশিয়া বাজার, ক্যামকাটা, অফিস, হাটবাজার বিভিন্ন জায়গায় উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ওরফে কালাম মৃধা।

এসময় তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ওরফে কালাম মৃধা বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদের পাশে সব সময় সুখে দুখে থাকবো ।

স্বাআলো/এস

Debu Mallick