জেলা প্রতিনিধি, নড়াইল: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের ২য় ধাপের নির্বাচনে নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম ময়নুল ইসলাম বাবুকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) রূপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা চলাকালে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।
নড়াইলে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম ময়নুল ইসলাম বাবুকে তিন হাজার টাকা জরিমানা করেছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরনবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম ময়নুল ইসলাম বাবুকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের আচরনবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে,তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।
স্বাআলো/এস
