প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিক বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ তারিখ) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সম্পাদক জননেতা আবু হুসাইন বিপু।
বীরগঞ্জে কদর বেড়েছে তাল শাঁসের
এই সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ মহসীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়, আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান হলেন বিপু
প্রথমে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী সহ সরকারী কর্মকর্তা বৃন্দ। পরে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জননেতা আবু হুসাইন বিপুকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পরে বীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জননেতা আবু হুসাইন বিপু।
বাদামের সাথে কাউন চাষে সফল বীরগঞ্জের রেজানুর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম। এ সময় ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়, আয়শা আক্তার বৃষ্টি, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস
