Uncategorized

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| December 7, 2023

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে রাইসা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাইসা আক্তার উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের প্রবাসী আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাইসা ঘরের বাহিরে খেলছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে ঘরের পাশে পুকুরের পানিতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply