খুলনা বিভাগ

চৌগাছায় শিশু ধর্ষণ, দাদা গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি | June 12, 2025

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি একই এলাকার মিজানুর রহমান (৫৫)।

শিশুটির মা হাসপাতালে সাংবাদিকদের জানান, তার শিশু মেয়ে ঘটনার দিন বাড়ির পাশে খেলা করছিলো। এসময় শিশুটিকে একা পেয়ে মিজানুর জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। এর পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিলো। তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে নেয়া হয়।

চৌগাছায় ভাইয়ের হাতে ভাই খুন

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপন অঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo