Uncategorized

শেখ রাসেল দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| October 17, 2023

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল দিবস পালন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে এস এম সুলতান শিশু স্বর্গে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের ‘আমার তুলিতে শেখ রাসেল’ বিষয়ের ওপর এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তদ্রা মূখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান, চিত্রশিল্পী বলদেব অধিকারি ও শিল্পী সমির মজুমদারসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply