জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপরে দিবসটির প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জুয়েল রানা।
সদর উপজেলা সমবায় অফিসার মুসফিকা লাইজু তুলির সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, গনদাবীর সম্পাদক পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সফল সমবায়ী আবদুস সালাম খান প্রমুখ।
এসময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সমবায় সংগঠনের অসংখ্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সফল দুইটি সমবায় সংগঠন এবং একজন সমবায়ী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্বাআলো/এস
