Uncategorized

খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

| October 5, 2023

খুলনায় পুকুরের পানিতে ডুবে নূরজাহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৫ অক্টোবর) পাইকগাছা উপজেলায় এ ঘটনাটি ঘটে।

নূরজাহান উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমোলই এলাকার বাসিন্দা নুর ইসলাম গাজীর মেয়ে।

শিশু নূর জাহানের মৃত্যুতে স্বজনসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার সকালে নূর জাহানের মা তাকে তার নানির কাছে রেখে নার্সারিতে কাজ করতে যায়। এরপর সকলের অগোচরে শিশুটি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে প্রতিবেশি একটি ছেলে সকাল ১০টার দিকে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়।

এরপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply