খুলনা বিভাগ

সাতক্ষীরায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

| March 19, 2025

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার পুকুরে এই ঘটনা ঘটে।

মৃত মাদরাসাছাত্রের নাম রাসেল (১৫)।

সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার ফারুক হোসেনের ছেলে।

রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভগ্নিপতি ফারুক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ফারুক হোসেনের ছেলে রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শিক্ষা করত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেলসহ আরো ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিড়ির নিচ চলে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রুত যেয়ে তাদের শিক্ষকদের খবর দেয়।

পরে মাদরাসার শিক্ষকরা এসে পুকুরের সিঁড়ির নিচে থেকে রাসেলের লাশ উদ্ধার করে।

স্বাআলো/এস

Shadhin Alo