Uncategorized

খুলনায় ডিউটি শেষে ফেরার পথে পুলিশ সদস্যের মৃত্যু

| October 29, 2023

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় শাহআলম (৫৭) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বারাতিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম খুলনা ডিবিতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। খুলনা নগরীর খালিশপুর এলাকায় থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সারাদিন ডিউটি শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে খুলনায় বাসিায় ফিরছিলেন শাহ আলম। পথিমধ্যে বারাতিয়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply