Uncategorized

শ্বশুর বাড়িতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

| July 12, 2024

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুরবাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাসুদ রানা (৩২) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (১২ জুলাই) উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা মুন্সি চেয়ারম্যানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগের দিন তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

মারা যাওয়া মাসুদ রানা উপজেলার খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে।

চট্টগ্রামে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

জানা গেছে, পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের ২নম্বর গেট এলাকায় থাকতেন মাসুদ। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বেড়াতে যান তিনি। শুক্রবার (১২ জুলাই) শ্বশুর বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরো না আসায় তাকে ডাকতে মামা শ্বশুর কবির আহাম্মদ পুকুর ঘাটে গেলে তার জামা-কাপড় দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদ রানা সাঁতার জানতেন না।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, মাসুদ রানা নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

স্বাআলো/এস

Debu Mallick