Uncategorized

বাগেরহাটে খড় খেয়ে চারটি গরুর মৃত্যু

| May 23, 2024

জেলাপ্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পুরাতন ব্যাটারির পানি মিশ্রিত খড় খেয়ে একজন কৃষকের পাঁচটি গরু মারা গেছে। চারটি গরুর আনুমানিক বাজার মুল্য চার লাখ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক নজরুল ইসলাম বলেন, প্রতিবেশি জনৈক ফতেআলী বাড়ীতে একটি পুরাতন ব্যাটারির কারখানা করেছেন। এতে পুরাতন ব্যাটারি গ্রাম থেকে ক্রয় করে শ্রমিক নিয়ে কারখানায় ব্যাটারির এসিড পানি ফেলে দিয়ে ভাঙ্গাড়ী ব্যবসা করেন। আর ওই কারখানা থেকে ব্যাটারির এসিড নেমে নজরুলের গোয়ালের পাশে খড়ের গাদার সাথে মিশে যায়।

বুধবার সকালে গরুগুলো ওই খড় খেয়ে পর্যায়ক্রমে মারা গেছে। এ বিষয়ে স্থানীয় রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদক কে বলেন, নজরুল গরু লালন-পালন করে সংসারের চাহিদা মেটায়। এক সাথে তার চারটি গরুর মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। নজরুলের অভিযোগ ফতেআলী পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয়ের ব্যাবসা করে। আর পুরাতন ব্যাটারি ক্ষতিকর এ্যাসিড পানি নির্দ্দিষ্ট কোথাও না ফেলে যত্রতত্র ফেলে প্রতিবেশীর এ ক্ষতি করেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ঘটনাটি শুনেছি, খুবই দুঃখজনক এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Debu Mallick