খুলনা বিভাগ

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | July 11, 2025

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত উপ-পরিদর্শক সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ময়নাতদন্ত শেষে পুলিশ কর্মকর্তা সাঈদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo