খুলনা বিভাগ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | May 24, 2025

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) উপজেলার পাতিলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

স্বজনরা জানান, শনিবার রজব আলী তার বাড়ির পাশের প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে তিনি নিজের ঘরের ভেতরে যান। বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকার সময় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ

পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। খবর জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo