Uncategorized

খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

| October 12, 2023

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ তথ্য জানান খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।

মৃতরা হলেন- খুলনার লবণচরা এলাকার সরস্বতী দাস (৪২) ও পিরোজপুরের নাজিরপুর এলাকার রোজভী শেখ (৮৫)।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুমেক হাসপাতালে দুই হাজার ২৪০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। বর্তমানে হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ নিয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply