Uncategorized

যশোরে ৮ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম ধরা

| November 4, 2023

যশোরের শার্শায় আট কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

জাহাঙ্গীর আলম একই উপজেলার বড় মান্দারতলা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে।

শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তিনজনের একদল মাদক কারবারি গাঁজা নিয়ে বহিলাপোতা মাঠের মধ্যে দিয়ে আসছে। এসময় পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিলে শুক্রবার রাত ৯টার দিকে ওই কারবারিরা সেখানে আসে। কিন্তু পুলিশি উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তার মাথায় থাকা একটি প্লাস্টিকের বস্তায় মধ্যে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ আটক করা হয়। ওই রাতেই এই ঘটনায় শার্শা থানায় মামলা দেয়া হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply