খুলনা বিভাগ

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কালে মিয়ানমার নাগরিকসহ আটক ৪

| May 18, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাবার সময় এক মিয়ানমার নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৮ মে) ঘিবা মাঠ নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল বাংলাদেশি নাগরিক তিনজন (মহিলা-দুইজন, পুরুষ-একজন) এবং মিয়ানমার নাগরিক একজন (পুরুষ-১) মোট চারজন আটক করেন।

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান আটককৃত বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো এবং মিয়ানমার নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলো, কৃষ্ট ধর মন্ডল, আশা রানী বাছার, শিউলী খাতুন এবং মিয়ানমার নাগরিক হোসেন।

স্বাআলো/এস

Debu Mallick