বিএনপি-জামায়াতের অবরোধে বিঘ্নিত হচ্ছে দেশের সার্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্তে সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না কোম্পানিগুলো।
পণ্য বিক্রিও কমেছে উল্লেখযোগ্য হারে। এতে কোম্পানিগুলোর উৎকণ্ঠা বাড়ছে।
স্বাভাবিক সময়ের তুলনায় চলমান অবরোধে কোম্পানিটির পণ্য সরবরাহ কমেছে প্রায় ২৫ শতাংশ। নিরবচ্ছিন্নভাবে সারাদেশে পণ্য সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি।
অবরোধের শেষ দিন: সকালেই যাত্রীবাহী বাসে আগুন
সরবরাহ বিঘ্নিত হওয়া ছাড়াও অন্য উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে ব্যবসায়ীদের। ছোট থেকে বড়- সব ধরনের ব্যবসায়ীই নাশকতার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে বলে জানান। অনেক এলাকায় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে। বিভিন্ন কোম্পানির পণ্য সরবরাহকারী গাড়িতে হামলা হয়েছে। জানমালের ঝুঁকিতে রয়েছেন কোম্পানিতে কর্মরতরা।
নাশকতার ভয়ে পণ্য পরিবহনে অনীহা দেখাচ্ছেন পরিবহন মালিকরাও। বন্দর থেকে পণ্য খালাস বিঘ্নিত হচ্ছে অবরোধের প্রথম দিন থেকেই। যে কারণে শিল্প-কারখানায় কাঁচামাল সরবরাহ ঠিকভাবে হচ্ছে না। যাতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
অবরোধে থানার গেটের সামনে বাসে আগুন
আকিজ প্লাস্টিকসের হেড অব অপারেশন্স বলেন, চাহিদা থাকলেও পরিবেশকদের কাছে পণ্য পাঠানো যাচ্ছে না। অবরোধের প্রথম দিনে কোম্পানির একজন চালক হামলার শিকার হন। আবার কাঁচামাল সংকট হচ্ছে, যার প্রভাব পড়বে রফতানিতে।
ব্যবসায়ীরা বলছেন, সাধারণত দেশে হরতাল-অবরোধে পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। দোকানপাটে বেচাবিক্রি কমে যায়। ব্যবসায়ীরা তাদের পণ্য সারাদেশে পৌঁছাতে পারেন না। সে কারণেও বিক্রিতেও ভাটা পড়ে। আবার ক্রেতারাও ঝুঁকি নিয়ে পণ্য কিনতে বের হতে চান না। রফতানি পণ্যও ঠিকমতো পাঠানো যায় না। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারলে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পড়েন উদ্যোক্তারা। আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সব পণ্যসামগ্রীর ঊর্ধ্বমূল্যের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।
স্বাআলো/এস