Uncategorized

নড়াইলে শ্রমজীবীদের মাঝে ছাতা, ক্যাপ ও পানি বিতরণ

| June 24, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: তীব্র খরতাপে শ্রমজীবিদের মাঝে স্বস্তি ফেরাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০০ পিস ছাতা, ৮০০ পিস ক্যাপ ও এক লিটারের ৮০০ পিস বোতলজাত পানি বিতরণ করা হয়। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নড়াইলে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের নেতৃত্বে শহরের আদালত সড়ক, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাসটার্মিনাল এলাকা সহ বিভিন্ন স্থানে সড়কে দাড়িয়ে ভ্যান চালক সহ শ্রমজীবিদের মাঝে তীব্র খরতাপ হতে রক্ষা পেতে ছাতা, ক্যাপ ও পানির বোতল তুলে দেয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহম্মেদ শুভ, উপ যুব প্রধান বাবর মির্জা রনি, সদস্য প্রীতি, সুমি কর্মকার, সাজ্জাদ মোল্যা, পলাশ, অমিত সহ অনেকে।

নড়াইলে আজাদ হত্যা মামলার প্রতিপক্ষদের বাড়ি আসা নিয়ে উত্তজেনা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, প্রচন্ড খরতাপের কারণে রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইলের অনূকুলে বরাদ্দকৃত ৪০০ ছাতা, ৮০০ ক্যাপ ও এক লিটারের ৮০০ পিস পানির বোতাল ভ্যানচালকসহ শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাড়িয়ে থাকে।

স্বাআলো/এস

Debu Mallick