Uncategorized

কবর খুঁড়তে বেরিয়ে আসলো সাদা কাপড় মোড়ানো পুতুল ও তাবিজ

| December 3, 2023

কুড়িগ্রামের কবর খুঁড়তে বেরিয়ে আসলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল ও তাবিজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিাবর (৩ ডিসেম্বর) কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রবিবার সন্ধ্যায় সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ৩৬ বছরের এক নারী মারা গেলে তার দাফর জন্য কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় মোড়ানো একটি পুতুল ও কাগজে লেখা তাবিজ।

স্থানীয় বলেন, কবর খুঁড়তে বেড়িয়ে আসা সাদা কাপড়ের মোড়ানো একটি পুতুল ও তাবিজ দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে জাদু টোনা করার জন্য এমনটা করেছেন। এ নিয়ে এলাকায় চলছে নানাবিধ আলোচনা।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় আমার এলাকায় এক নারী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। কবরস্থানে তারই কবর খুঁড়তে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজসহ তাবিজ। এ ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply