যশোর

ঝিকরগাছায় মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২

| May 24, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় অভিনব কায়দায় ১২ কেজি গাঁজাসহ রাজু শেখ (৪২) ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রাবেয়া বেগমকে আটক করেছে পুলিশ।

রাজু শেখ বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি গ্রামের ও রাবেয়া বেগম ঝিকরগাছার পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

যশোরে ইজিবাইক চালক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার আটক

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে শুক্রবার (২৪ মে) ঝিকরগাছা টু পদ্মপুকুর রোডস্থ পদ্মপুকুর গ্রামের জামালের জমিতে থাকা ডিপ মেশিনের সামনে পাকা রাস্তার উপর হতে মোটরসাইকেলে থাকা ১২ কেজি গাঁজাসহ রাজু শেখকে আটক করেছে।

যশোরে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা

এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং ২৪, তাং ২৪/০৫/২০২৪ ইং। এছাড়াও থানা পুলিশের গ্রেফতারি পরোয়ানা মূলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাবেয়া বেগমকে আটক হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিদেরকে আটক করা হয়েছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick