Uncategorized

বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

| November 1, 2023

বাগেরহাটের মোড়েলগঞ্জে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোড়েলগঞ্জ উপজেলা সদরের সেরেস্তাদার বাড়ি এলাকার সনেট দাস (৩০) এবং বয়রাতলা এলাকার সুমন গাজী (৩২)।

বাগেরহাটে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বুধবার (১ নভেম্বর) জানান, সনেট দাস অবৈধ পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন তাকে অনুসরণ করার পর মঙ্গলবার রাতে হাতেনাতে তাকে আটক কার হয়। এ সময় তার নিকট থেকে তাৎক্ষনিকভাবে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে থানা পুলিশ সুমন গাজী (৩২) নামে এক যুবককে বয়রাতলা এলাকা থেকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

মাদকসহ আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুই টি মামলা দায়েরপূর্বক দুই আসামিকে বুধবার বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply