খুলনা বিভাগ

বেনাপোল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

| June 29, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামি হলেন বেনাপোল সাদিপুর গ্রামের আব্দুর রহিম (২৩)।

শনিবার (২৯ জুন) পুলিশ জানায়, বেনাপোল কাগজপুকুর গ্রামে কাগজপুকুর বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটক আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick