খুলনা বিভাগ

নড়াইলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

| July 31, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় কালু গাজী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (৩১ জুলাই) শহরের বাসস্ট্যান্ড হাতিরবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালু গাজী যশোরের বেনাপোলের ছোটআচঁড়া এলাকার বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে আসা লিটন ট্রাভেলস করে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে নড়াইলের উদ্দেশ্য আসছিলো। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরীদর্শক শাহরিয়ার হোসেনের নেতৃত্বে (ডিএনসি) দলের সদস্যরা লিটন ট্রাভেলসে অভিযান চালালে কালু গাজীর কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালালে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে সদর থানায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বলেন, আমরা গোপন সংবাদ পাই লিটন ট্রাভেলসে করে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে নড়াইলের উদ্দেশ্যে আসতেছিলো। এ সময় বাসে অভিযান চালালে মাদক ব্যবসায়ী কালুর কাছে থাকা ট্রাভেল ব্যাগে থাকা ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick