Uncategorized

বাগেরহাট ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

| February 1, 2024

আজাদুল হক, বাগেরহাট: সম্প্রতি সময়ে বাগেরহাটে অবৈধ মাদক পাচার ও ব্যবসার নিরাপদ রুট হিসাবে আলোচিত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে আরো ১২ কেজি গাঁজাসহ আকাশ খান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক আকাশ খান জেলার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের বাসিন্দা।

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান সিদ্দিক আর নেই

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে মোল্লাহাট উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মা ফিলিং স্টেশনের সামনে কমফোর্ট লাইন পরিবহন বাস থেকে নামার সাথে সাথে উক্ত গাঁজাসহ আকাশ খানকে হাতেনাতে আটক করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আহাদুজ্জামান শেখ জানান, পূর্ব থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানটি চালানো হয়। অভিযানকালে ১২ কেজি বস্তা ভর্তি গাঁজাসহ হাতেনাতে আকাশ খানকে আটক করতে সক্ষম হয়।

বাগেরহাটে নারীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য আটক

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোল্লাহাট থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

স্বাআলো/এস/এসআর

Shadhin Alo

Leave a Reply