জেলা প্রতিনিধি, নোয়াখালী: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয়টি মসজিদে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে।
রবিবার (১৬ জুন) সকাল সোয়া আটটা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার মসজিদে তারা এই ঈদের নামাজ আদায় করে।
মসজিদ গুলো হলো, সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ।
স্থানীয়রা আরো জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ৩০০-৩৫০ জন মুসল্লি, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফের জামাতে ১৫-২০জন মুসল্লি, সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফের জামাতে ১০-১২জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
স্বাআলো/এস/বি
