জাতীয়

নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা ও অভিযোগ মিলবে ৯৯৯ নম্বরে

| May 18, 2024

ঢাকা অফিস: চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগের দুদিন, নির্বাচনের দিন ও পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১৮ মে) সরকারি এক তথ্য বিবরণী থেকে বিষয়টি জানা গেছে।

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক: কাদের

এতে বলা হয়, চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চারটি ধাপে সম্পন্ন করা হবে। প্রতি ধাপে নির্বাচনের আগের দুইদিন, নির্বাচনের দিন ও পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

শিল্পী সমিতিতে নতুন নির্বাচন চেয়ে নিপুণের রিট

এতে আরো বলা হয়, জাতীয় জরুরি সেবার মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য ও অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick