Uncategorized

খুলনায় সাইকেল থেকে পড়ে ইলেকট্রনিক মিস্ত্রি নিহত

| May 11, 2024

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে রবিউল ইসলাম গাজী (৩৫) নামে এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) তিনি মারা যান।

নিহত রবিউল ইসলাম গাজী ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর হেকমত আলী গাজী ছেলে।

খুলনায় নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বিদ্যুতের কাজ করার জন্য শনিবার সকালে তিনি বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি জনৈক শেখ আব্দুস সামাদের মৎস্য ঘেরের কাছে পৌঁছালে প্রচণ্ড বাতাসে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে সাইকেল থেকে ছিটকে পড়েন। এঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেলে নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick