Uncategorized

খুলনায় ইপিজেডের বাসে আগুন

| November 28, 2023

খুলনায় মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।

খুলনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাসটি (ঢাকা মেট্রো ঝ ১১-০৫২০) সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সাইদুজ্জামান বলেছেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply