খুলনা বিভাগ

ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রী খুন

| July 14, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার বিভিন্ন উপজেলায় বেড়েছে চুরি, ছিনতাইসহ নানান অপততপরতা তারই ধারাবাহিকতায় যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামে গভীর রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও (১২) ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা।

নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাফ হোসেন একজন প্রবাসী। তিনি স্পেনে থাকেন।

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, একই পরিবারের পাঁচজনসহ নিহত ১৪

স্থানীয় বাসিন্দাদের ধারণা, চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকতে পারে। চুরি করার বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাঁ কানের পাশে, ডান হাতের আঙুলে ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। আহত জান্নাতি তার মায়ের এ অবস্থার কথা তাদের পাশের বাসায় থাকা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নিলুফা খাতুনকে জানায়। তারা প্রবেশীদের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সেটি আমরা তদন্ত করছি। আসামি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick