কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে হাঁসের খামারি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কেওডাঘাট হাওরে এই ঘটনা ঘটে।
নিহত রাকিব মিয়া (২২) ওই ইউনিয়নের কবিরখান্দান গ্রামের রফিক মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেদ মিয়া ঘটনা জানান, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। নিহত রাকিব তখন কেওডাঘাট হাওরে তার হাঁসের খামারে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে রাকিব গুরুতর আহত হন। পরে খামারে থাকা তার সহযোগীরা তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এস
