জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সূর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের সুর্যমুখী প্রদর্শনীর আওতায় মাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ঠেংগাই গ্রামে কেশব মিস্ত্রির বাড়ির উঠানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং ইফাদ ও ড্যানিডার অর্থায়নে রুবাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের (আরএমটিপি সূর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সমিতির আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পল্লী প্রগতি সমিতি এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েতের সভাপতিত্বে এবং কৈশোর কর্মসূচি উপজেলা প্রোগ্রাম অফিসার রিয়াজ উদ্দিনের সঞ্চালনে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এখলাছুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ভ্যালু চেইন ফেসিলেটর কৃষিবিদ আসাদুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমৃদ্ধি কর্মসুচি সমন্বয়কারী কৃষিবিদ ফরিদুল ইসলঅম, উপ-সহকারী কৃষি অফিসার নাসরিন নাহার, কৃষক কেশব মিস্ত্রি, ইউসুফ মৃধা ও কৃষাণী সংগীতা রানী।
সূর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের সূর্যমুখী প্রদর্শনীর আওতায় মাঠ অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এখলাছুর রহমান বলেন, বাংলাদেশে তেলের চাহিদা সয়ংসম্পূর্ণ করার জন্য কৃষকদের তেল ফসল উৎপাদনের দিকে মনয়োগ দিতে হবে। বিশেষ করে সূর্যমুখী তেল ফসল উৎপাদন করতে হবে। কারন অন্যান্য তেলের তুলনায় সূর্যমুখী তেলের ক্ষতিকারক ইউরিক ইসড নেই, যা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এতে ক্যান্সার, আলসার, হার্ট এ্যাটাক্ট,গ্যাস্টিকসহ অন্যান্য জটিল রোগ হতে মুক্তি পাওয়া যায়।
তিনি আরো বলেন, উপ-প্রকল্পের অঅওতায় কৃষকরা সুর্যমুখী ফসল উৎপাদনের পাশাপাশি মিশ্র ফসল হিসেবে লালশাক, পালংশাক, ও ধুনিয়ার উৎপাদন করেছে। এতে যেমন একদিকে সুর্যমুখী বীজ উৎপাদন হচ্ছে, অন্যদিকে মিশ্র ফসল উৎপাদন করে বাড়তি অর্থ উপার্জন করছে।
স্বাআলো/এস
