আওয়ামী লীগ

কোনো ছাড় হবে না, ফাউল করলেই লাল কার্ড: ওবায়দুল কাদের

| October 16, 2023

বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে ফখরুলকে কোনো ছাড় দেয়া হবে না। আর এ খেলায় ফাউল করলেই লাল কার্ড দেয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

আন্দোলনকে সামনে রেখে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের জোড়ো করা হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে। তারা হোটেল, খালি ফ্ল্যাট সব বুক করেছে। মির্জা ফখরুল ডিসেম্বরের মতো সরকার পতনের আন্দোলন করতে চায়।

পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে তিনি আরো বলেন, বিদেশিরা কোনো দলের সমর্থন করে না। ফখরুল আজগুবি খবর দেয়।

১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ওইদিন বায়তুল মোকাররমে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ প্রস্তুত। অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না বিএনপি।

যুব সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply