Uncategorized

বইয়ের ভেতরে মিললো দুই কেজি গাঁজা, ৩ মাদক ব্যবসায়ী আটক

| February 1, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা সদরে বইয়ের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুধবার (৩১ জানুয়ারি) এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা সদরের টাউন কালিকাপুরের কলাতলা রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করেন।

আটককৃত হলো, জেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকার জালাল তালুকদার (৫৫), বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের আলম ফরাজী (৫২) ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জট পুকুরিয়া এলাকার কাঞ্চনা গ্রামের শ্রী ধ্রুব পাল (৫৬)।

কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সাদা প্লাস্টিকের বস্তায় বিভিন্ন প্রকারের বইয়ের মধ্যে কসটেপ দ্বারা পেচানো নীল রঙের পলিথিনের ভেতর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের নামে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক নিমূর্লে আমরা বদ্ধপরিকর। আমাদের এ অভিযান চলমান থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply