Uncategorized

পটুয়াখালীতে রিয়াজ মৃধার বাবার জানাজা ও দাফন সম্পন্ন

| May 16, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধার পিতা আলহাজ্ব জালাল উদ্দিন মৃধার জানাজায় শোকার্ত মানুষের ঢল।

বৃহষ্পতিবার (১৬ মে) পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজা নামাজ পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (কালাম মৃধা), চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সোয়েব, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানসহ (মনির খান) হাজার হাজার মানুষ।

জানাজা শেষে তাঁকে পৌর মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

মরহুম জালাল উদ্দিন মৃধার রূহের মাগফেরাত কামানার জন্য পরিবারের উদ্যোগে শুক্রবার বাদ জুমা পৌরসভাধীন ১৭টি মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।

আলহাজ্ব জালাল উদ্দিন মৃধা বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্বাআলো/এস

Debu Mallick