জাতীয়

দাম কমলো সোনার, কাল থেকে কার্যকর

| December 23, 2024

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়। পরে ১৮ ডিসেম্বর ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

স্বাআলো/এস

Debu Mallick