জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: সারা বাংলা ৮৮ (এসএসসি ১৯৮৮ ব্যাচ) চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে শনিবার (১৫ জুন) চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে.) সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ৪১ জন শিক্ষার্থীমেডিকেল,ইঞ্জিনিয়ারিং ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ ও একজন চিকিৎসক বন্ধু সহযোগী অধ্যাপক হিসেবে পদন্নোতি পাওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।
বিশিষ্ট চক্ষু বিশেজ্ঞ ও সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ডা.সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে ও শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সর্বজন প্রদ্ধেয় ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।
চুয়াডাঙ্গা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
আরো ছিলেন ইঞ্জিনিয়ার শামীমুর রহমান রোমেল, প্রভাষক লাবণ্য মারু, শামস গোলাম হোসেন আবির ও জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা।
মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে ভর্তী পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলার ৪১ জন ও ৮৮ বন্ধু চিকিৎসক ওয়ালিউর রহমান নয়ন সহযোগী অধ্যাপক (সার্জারী) পদন্নোতি উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়।
চুয়াডাঙ্গা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সারাবাংলা ৮৮ বন্ধু শারমিন দিলারা লুনা, জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, মেডিকেল সহকারী শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষক মোজাম্মেল হক, ব্যবসায়ী হাবিবুল করিম চঞ্চল, এমদাদ হোসেন, শিক্ষক এএসএম শাহজাহান ঝন্টু, আব্দুল মজিদ, শাহীন পারভেজ, এনজিও কর্মকর্তা বিল্লাল হোসেন, মামুনুর রশীদ, হাসানুজ্জামান পলাশ,আক্তার হোসেন,আমীর খসরু, ব্যবসায়ী সব্যসাচী সাহা রাজু, ব্যাসায়ী শংকর কুমার দে, ব্যবসায়ী আজিম উদ্দিন, ব্যবসায়ী সাব্বির হোসেন, মুজিবর রহমান,জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, উজিপুর গ্রামের পল্লী চিকিৎসক একরামুল হক, শিক্ষক কামরুল হাসান হিরো, ব্যবসায়ী তারিকুজ্জামান, হাকিমুল বাশার ইমরোজ, নাসির হোসেন, আব্দুর রকিব , রেজাউল হক প্রমূখ।
স্বাআলো/এস
